
নিজস্ব সংবাদদাতা
০৬/১১/২৬
মেহেরপুরে নতুন জেলা আমীরের শপথ অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকালে জেলা জামায়াতের নিজস্ব কার্যালয়ে এই শপথ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোবারক হোসাইন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও অঞ্চল পরিচালক। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর গাংনী ২ সংসদীয় আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য জনাব নাজমুল হুদা, জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুবু
উল আলম, জেলা জামায়াতের সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, সহ জামায়াতের জেলা, উপজেলা, ঊর্ধ্বতন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নেতারা জানিয়েছেন ২০২৭-২০২৮ কার্যকালের জন্য মেহেরপুর জেলার আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা তাজউদ্দীন খান (এমপি), তিনি আজ সাংগঠনিক কাঠামোর মধ্যে তাকে শপথ বাক্য বাট করানো হয়।
শপথ অনুষ্ঠান
এ বিষয়ে জেলা জামায়েতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন সাংবাদিকদের বলেন আগামীতে এই সরকারের শাসনামলে যেসব প্রতিকূল অবস্থা আসছে ধৈর্য এবং সহিংশীলতার ও প্রজ্ঞা দিয়েই এবং তার মোকাবেলা করতে হবে।
এই জন্য বর্তমানে জেলা আমীরের সৎ যোগ্য এবং সাহসিকতার প্রমাণ তিনি দিয়েছেন।
মেহেরপুর জেলা জামায়াতের নেতাকর্মীরা জেলা আমীরকে নতুন ভাবে পাওয়ার পর , নতুন উদ্যমে মাঠে ময়দানে কাজের পরিধি বেড়ে যাবে বলে তিনি মনে করেন।

