
মেহেরপুর জেলা সংবাদদাতা
০৪/০৯/২৬
মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস, পৌরসভা মেয়র, পৌর কাউন্সিলর,
ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, ইউপি মেম্বার প্রার্থীদের সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৭ টার সময় মেহেরপুর ডি,আই,টি, মিলায়তনে মতবিনিময় ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান (এমপি),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম যশোর সহ: সেক্রেটারি ও স্হানীয় নির্বাচন মাস্টার ট্রেইনার যশোর-কুষ্টিয়া অঞ্চল, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, জেলা জামায়েতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন,জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা বায়তুল মাল সম্পাদক মোঃ জার্জিস হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর মাওলানা জাহাঙ্গীর আলম ,জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুর রউফ মুকুল, মসজিদ মিশনের সভাপতি মাওলানা আব্দুল মজিদ , পৌরসভা আমীর সোহেল রানা ডলার, সদর থানা সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম, মুজিবনগর সেক্রেটারি মোঃ খাইরুল বাশার, জেলা যুব সভাপতি মাস্টার জাব্বারুল ইসলাম, সহ
মেহেরপুর জেলার তিন উপজেলা দুই পৌরসভা ও ১৮ ইউনিয়নের সকল প্রার্থী উপস্হিত ছিলেন।

