
নিজস্ব সংবাদদাতা
০৪/১১/২৬
মেহেরপুর সদর উপজেলা আমঝুপি বাজারে উত্তর সরণি সড়কে কাদের হার্ডওয়ার দোকানের সামনে সড়ক দুর্ঘটনায় বিশিষ্ট ব্যবসায়ী ও সাখাওয়াত হোসেন মারাত্মক আহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৯ টার সময় আমঝুপি উত্তরপাড়া নিজ বাসায় থেকে মোটরসাইকেল যোগে মেহেরপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন । আমঝুপি বাজারে পৌঁছানোর সাথে সাথে পেছন থেকে আরেকটি মোটরসাইকেল সজরে ধাক্কা মারলে সাখাওয়াত হোসেন মোটরসাইকেল থেকে ছিটকিয়ে পাকা রাস্তার উপরে লুটিয়ে পড়েন তিনি । সঙ্গে সঙ্গে এলাকার লোকজন সাখাওয়াত হোসেনকে উদ্ধার করেন এবং প্রাথমিক চিকিৎসা প্রদান করে। তাহাকে উন্নত চিকিৎসার জন্য মেহেরপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

