Home » সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করতে নীতিমালা করা হচ্ছে- মেহেরপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত .

সৌর বিদ্যুত প্রকল্পের মানসম্মত উপকরণ আমদানী নিশ্চিত করতে নীতিমালা করা হচ্ছে- মেহেরপুরে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত .

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
41 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
(২৪/০৯/২৬):
জাতীয় গ্রিডে বিদ্যুতের যোগান বাড়াতে বাসা-বাড়ি ও স্থানীয় সরকারের প্রতিষ্ঠানগুলোতে সৌরা বিদ্যুৎ স্থাপন করার ঘোষণা দিয়েছে সরকার। সৌর বিদ্যুতের মানসম্মত মালামাল আমদানী যাতে হয় সেলক্ষ্যে সরকার নীতিমালা করছে বলে জানালেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি নাগরিক সেবার বিষয়ে। হাসপাতাল গুলোতে পদ আছে কিন্ত জনবল নেই। মেহেরপুর জেলার সরকারি হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শুণ্য পদগুলো দ্রুত পুরণ করা হবে। যাতে তাৎক্ষনিকভাবে নাগরিক সেবা বাড়ানো যায়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পি রাণী। উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জল কুমার রায়, জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন , মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার ঘোষ, সহ জেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাবৃন্দ।
একদিনের সফরে আজ সকালে সড়ক পথে কুষ্টিয়া থেকে মেহেরপুরে আসেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। বিকেলে তিনি মেহেরপুর জেলা ত্যাগ করবেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন