
মেহেরপুর জেলার সংবাদদাতা
১২/০৫/২৬
মেহেরপুরে সীমান্তে বিএসএফ কর্তৃক পুশ ইন ও হত্যার প্রতিবাদে ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল সাড়ে ৫ টার সময় মুজিবনগর উপজেলা কিশোরগঞ্জ বাজার থেকে স্বাধীনতা সড়ক পর্যন্ত প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিয়েছেন মেহেরপুর জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুবু আলম, সময় উপস্থিত ছিলেন জামায়াতের জেলা সেক্রেটারি মো: ইকবাল হুসাইন, রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, মুজিবনগর উপজেলা নায়েবে আমীর মাওলানা নাঈম হোসেন,মুজিবনগর উপজেলা সেক্রেটারি খাইরুল বাশার, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাবারুল ইসলাম, মুজিবনগর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ফজলু গাজী সহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যই বলেন ভারতের সরকারকে একটি বার্তা সমাবেশ থেকে দেয়া হচ্ছে পুশ ইন ও হত্যার করা যাবে না এবং মুসলিম হোক আর হিন্দু হোক যে ধর্মেরই লোক হোক না কেন তাদেরকে নির্যাতন করা যাবে না।যদি নির্যাতন করা হয় তাহলে বাংলাদেশের মানুষ, ভারতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

