Home » মেহেরপুরের গাংনী ধলা সীমান্তে ৫ জনের পুশ ইন রুখে দিল বিজিবি

মেহেরপুরের গাংনী ধলা সীমান্তে ৫ জনের পুশ ইন রুখে দিল বিজিবি

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
38 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
( ০৭/ ০৮/২০২৬)

মেহেরপুরের গাংনী উপজেলার ধলা বিওপি সীমান্ত দিয়ে ৫ জনের পুশ ইন চেষ্টার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সীমানা পিলার ১৩৫/৪ এস এর কাছ দিয়ে বাংলাদেশ প্রবেশের সময় তাদের বাধা প্রদান করে বিজিবি। সর্বশেষ সংবাদ পাওয়া পর্যন্ত তারা কাঁটাতারের এপারে ভারতীয় ভূখণ্ডে অবস্থান করছে।

বিজিবি সুত্রে জানা যায়, আজ ভোর ৪ টার দিকে ভারতের দিক থেকে কাঁটাতারের এপারে কিছু ব্যক্তির আগমন লক্ষ্য করলে তাদের বাধা প্রদান করা হয়। ধলা বিজিবি বিওপি টহল দল তাদের ফেরত যাওয়ার নির্দেশ দেয়। পুশ ইন হওয়া ব্যক্তিদের মধ্যে ৪ জন পুরুষ ও ১ জন নারী রয়েছে। বর্তমানে তারা ভারতীয় ভূখণ্ডের কাঁটাতারের এপারে অবস্থান করছে।

এ বিষয়ে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে বলে জানিয়েছে ৪৭ বিজিবি ব্যাটেলিয়ান অধিনায়ক রাশেদ কামাল রনি।

উল্লেখ্য এই সীমান্তের বাংলাদেশ অংশে ধলা বিজিবি বিওপি এবং ভারত অংশে বারোইপোতা বিএসএফ ক্যাম্প অবস্থিত।

বাংলাদেশ সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষরা সাংবাদিকদের জানিয়েছেন বিজিপির পাশাপাশি এলাকার সাধারণ মানুষ সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে যে কোন অবস্থায় ভারতের আগ্রাসনকে রুখে দিতে বদ্ধপরিকর।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন