Home » ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ মেহেরপুরের দুটি আসনের প্রতীক বরাদ্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ মেহেরপুরের দুটি আসনের প্রতীক বরাদ্দ

কর্তৃক Md. Sohel Rana
203 ভিউস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ মেহেরপুরের দুটি আসনের প্রতীক বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬, ৭৩,মেহেরপুর-১ (মেহেরপুর-মুজিবনগর), ৭৪,মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনের ২১জানুয়ারি-২০২৬, বুধবারে প্রতীক বরাদ্দ করেছেন জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির।

বিএনপি’র মনোনীত প্রার্থী মাসুদ অরুন

৭৩,মেহেরপুর-১ (মেহেরপুর সদর-মুজিবনগর) আসনের সংসদীয় আসনে ৪জন প্রার্থী জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মনোনীত প্রার্থী সাবেক এমপি মাসুদ অরুণ (ধানের শীষ), জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মেহেরপুর জেলা জামায়াতে আমীর মাওলানা তাজউদ্দিন খান (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টি আব্দুল হামিদ  (নাঙ্গল), বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (বাম) মনোনীত প্রার্থী এড. মিজানুর রহমান (কাসতি) প্রতীক পায়।

মেহেরপুর-২, (গাংনী)

৭৪,মেহেরপুর-২ (গাংনী)  সংসদীয় আসনে ৩জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ করেন তারা হলেন, আমজাদ হোসেন  সাবেক এমপি (ধানের শীষ), জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী জেলা সুরা ও কর্ম পরিষদের সদস্য কমিটির নাজমুল হুদা (দাঁড়িপাল্লা), জাতীয় পার্টির (নাঙ্গল) প্রতীক আব্দুল বাকীকে বরাদ্দ করেন। প্রতীক বরাদ্দ শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির প্রার্থীদেরকে নির্বাচনী আচরণবিধি এবং অন্যান্য বিধি বিধানগুলো মনে করিয়ে দেন। তিনি বলেন, ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচন, ফ্রী, ফেয়ার ইলেকশন বাংলাদেশের জনগণকে উপহার দেবেন এই সরকার। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক কার্যালয়ের কর্মকর্তাগণ আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন দলের নেতাকর্মীরা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন