Home » এমপিকে নিয়ে মেহেরপুর প্রতিদিনের ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদ জানান জেলা জামায়াতের,

এমপিকে নিয়ে মেহেরপুর প্রতিদিনের ‘বিভ্রান্তিকর সংবাদ’ প্রকাশের প্রতিবাদ জানান জেলা জামায়াতের,

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
51 ভিউস

ব্যাখ্যা দিলেন মাও. তাজউদ্দীন খান

মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান-কে নিয়ে মেহেরপুর প্রতিদিনের মাধ্যমে প্রকাশিত সংবাদকে “বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত” দাবি করে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী- মেহেরপুর জেলা তথ্য বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে নিজের অবস্থানও ব্যাখ্যা করেছেন সংসদ সদস্য তাজউদ্দীন খান।

সম্প্রতি একটি অনলাইন সংবাদমাধ্যমে “নিজের মাদ্রাসায় অনুপস্থিত থেকেও বেতন উত্তোলন” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনের পর এ প্রতিক্রিয়া আসে।

এমপি তাজউদ্দীন খান বলেন, নির্বাচনের পরপরই রমজানের ছুটিতে মাদ্রাসা বন্ধ হয়ে যায়। পরে জাতীয় সংসদের অধিবেশন শুরু হওয়ায় নিয়মিত সংসদে উপস্থিত থাকতে হয়েছে। পাশাপাশি জেলার উন্নয়ন ও বিভিন্ন সরকারি দায়িত্ব পালনের কারণেও ব্যস্ত সময় পার করতে হয়েছে।

তিনি জানান, বিষয়টি তিনি আগে থেকেই প্রতিষ্ঠানের প্রধানকে অবহিত করেছিলেন। এছাড়া ক্লাস কার্যক্রম সচল রাখতে তার পরিবর্তে একজন খণ্ডকালীন শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে, যাতে শিক্ষার্থীদের পড়াশোনায় কোনো সমস্যা না হয়।

বেতনের বিষয়ে তিনি বলেন, “আমি শিক্ষকদের বলেছি আমার বেতন চালু রাখতে। আমি সেই টাকা সরকারি কোষাগারে জমা দেব, যার প্রমাণপত্র মাদ্রাসায় সংরক্ষিত থাকবে।” তিনি আরও বলেন, “অধিদপ্তর যদি উত্তোলিত অর্থ ফেরত দিতে বলে, আমি তা জমা দেব। প্রয়োজন হলে বিধি অনুযায়ী অবৈতনিক ছুটিও নেব।”

এদিকে জামায়াতের জেলা তথ্য বিভাগ এক বিবৃতিতে দাবি করেছে, সংবাদটি প্রকাশের আগে যথাযথ তথ্য যাচাই করা হয়নি। তারা অভিযোগ করে বলেন, মেহেরপুরের উন্নয়ন ও এমপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত একটি মহল পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে।

বিবৃতিতে আরও বলা হয়, সংসদ সদস্য হিসেবে তাজউদ্দীন খানকে নিয়মিত সংসদে অংশ নিতে হচ্ছে এবং জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থাকতে হচ্ছে। এমন পরিস্থিতিতে সংবাদমাধ্যমটির প্রকাশিত প্রতিবেদন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে দাবি করা হয়।

জামায়াত নেতারা প্রকাশিত সংবাদের “ভুল সংশোধন” ও সঠিক তথ্য জনগণের সামনে তুলে ধরার আহ্বান জানিয়েছেন।

প্রেস রিলিজ
জেলা জামায়েত তথ্য বিভাগ
মেহেরপুর জেলা শাখা।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন