Home » মেহেরপুরের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অনুকূলে বিশেষ বরাদ্দ দুস্থ কর্মজীবী মহিলাদের মাঝে ৫০ টি সেলাই মেশিন বিতরণ*

মেহেরপুরের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের অনুকূলে বিশেষ বরাদ্দ দুস্থ কর্মজীবী মহিলাদের মাঝে ৫০ টি সেলাই মেশিন বিতরণ*

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
90 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
০২/০৭/২৬

মেহেরপুর -১ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা তাজউদ্দিন খান মহোদয়ের অনুকূলে বিশেষ বরাদ্দ ৫০ টি সেলাই মেশিন অসহায়, হতদরিদ্র মহিলাদের মাঝে বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর সদর উপজেলা নিজস্ব হালরুমে বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর – ১ (সদর -মুজিবনগর) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজ উদ্দিন খান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি জনাব ইকবাল হুসাইন , সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাববারুল ইসলাম।সেলাই মেশিন বিতরণের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনাব বাবলু সূত্রধর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরপুর। প্রায় ৫০ টা সেলাই মেশিন সদর উপজেলা বিভিন্ন ইউনিয়নের হতদরিদ্র, অসহায়, পরিবারের মহিলাদের মাঝে এই সেলাই মেশিন বিতরণ করেন। প্রধান অতিথি বলেন মেহেরপুর ১ আসনের এমপির হাতে যতটুকু সরকারি বরাদ্দ আসবে ইনশাআল্লাহ সকল দল-মত নির্বিশেষে ওই সকল আমানত প্রকৃত হকদার পরিবারের মাঝে সরকারের সাহায্যের সঠিকভাবে সমবন্টন ও বিতরণের অঙ্গীকার ব্যক্ত করেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন