
মেহেরপুর জেলা সংবাদদাতা
২৬/১০/২৬
মেহেরপুর আমঝুপিতে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস ও বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।আজ সকাল ১০ টার দিকে মউক নিজস্ব হলরুমে
আন্তর্জাতিক গ্রামীন নারী ও বিশ্ব খাদ্য দিবসে এ ,এল, আর ,ডি এর সহায়তায় মানব উন্নয়ন কেন্দ্র মউক এ সভার আয়োজন করে। মউক এর নির্বাহী প্রধান আসাদুজ্জামান সেলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্র ধর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সুব্রত অধিকারী , মেহেরপুর সদর উপজেলা সমবায় অফিসার মোঃ মাহবুবুল হক।
বক্তারা বলেন যে সরকারে আসুক সেই সরকারকেই বাংলাদেশের নারীর শক্তি দের মূল্যায়ন করতে হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে হবে। নারীরা যেন হেনস্তর শিকার না হয় সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং সরকারের নজর রাখতে হবে এবং সহযোগিতার প্রদান করতে হবে।

