
মেহেরপুর জেলা সংবাদদাতা
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মেহেরপুর জেলা শাখার উদ্যোগে শনিবার বাদ আছর ‘অদম্য জুলাই’ শীর্ষক এক মিছিল অনুষ্ঠিত হয়।
গণভোটের রায় জুলাই সনদ পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে
মিছিলে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ও জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, মেহেরপুর ছাত্রশিবিরের জেলা সভাপতি আব্দুস সালাম, জেলা সেক্রেটারি সাইদুর রহমান, জেলা অফিস সম্পাদক আবু রায়হান, মেহেরপুর পৌর সভাপতি কামরুল ইসলাম নাহিদসহ জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জনগণের গণরায়ের প্রতি সম্মান প্রদর্শন করে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

