Home » মেহেরপুর সদর উপজেলা আমঝুপি কৈকুড়ি খাল খনন কাজের উদ্বোধন

মেহেরপুর সদর উপজেলা আমঝুপি কৈকুড়ি খাল খনন কাজের উদ্বোধন

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
78 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
২৮/০৪/২৬

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৫-২০২৬ অর্থবছরের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচি (ইজিপিপি) আওতায় মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কৈকুড়ি খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকালে খাল খনন কাজের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ খায়রুল ইসলাম। উদ্বোধন শেষে সেখানে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান, আমঝুপি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, মেহেরপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক লিটন, আমঝুপি ইউনিয়ন বিএনপির সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যাপক জাহির হোসেন চঞ্চল, ইউনিয়ন বিএনপি’র সেক্রেটারি ও ইউপি সদস্য হাফিজুর রহমান, আমঝুপি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সালমা পারভীন, ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আরিফ হোসেন, ৬ নম্বর ওয়ার্ডের মেম্বার মির তৌফিকুল এলাহী , ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ মকবুল হোসেন, ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার মোঃ আব্দুল্লাহ, ৮ নম্বর ওয়ার্ডের মো: আব্দুল মজিদ, মহিলা মেম্বার মোছা: মেরিনা খাতুন,। আরো উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি কিতাব আলী মাস্টার, যুবদলের নেতা হাসিবুর জামান বিপ্ললু, বিএনপির নেতা সাখাওয়াত হোসেন, মোয়াজ্জেম হোসেন এলাকার কৃষক ও বিএনপি’র নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন এই খাল খনরের মধ্যে দিয়ে সরকারের যে অঙ্গীকার সারাদেশে নেই মেহেরপুরে পূরণ হবে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন