
নিজস্ব সংবাদদাতা
১৩/০৭/২৬
মেহেরপুর জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা প্রশাসক শিল্পী রানী রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর থানার কর্মকর্তা, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম , জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক (লিটন), সদর থানার জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা, সদর থানা বিএনপির সভাপতি অধ্যাপক ফয়েজ মোহম্মদ, সদর উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাস্টার জাব্বারুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, মেহেরপুর সদর উপজেলা শ্রমে কল্যাণ ফেডারেশনের সভাপতি মোঃ আবুল হোসেন, আমঝুপি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, সহ প্রশাসনিক কর্মকর্তাগণ, সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং মেম্বারগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মালাই ছিল পতাকা উত্তোলন, বিভিন্ন রঙের বেলুন উত্তোলন, ফুটবল খেলোয়ারদের পরিচয় বিনিময় এবং টফি উন্মোচন করা হয়েছে।

