Home » মেহেরপুরে জামায়াতের উপজেলা – পৌর শাখায় নির্বাচিত আমীর গণদের শপথ অনুষ্ঠিত

মেহেরপুরে জামায়াতের উপজেলা – পৌর শাখায় নির্বাচিত আমীর গণদের শপথ অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
37 ভিউস

মেহেরপুর সংবাদদাতা
২৪/১১/২৬
বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার অধীন উপজেলা ও পৌর শাখায় ২০২৭-২৮ সেশনের জন্য নতুন আমির নির্বাচিত হয়েছেন। রুকনদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত এসব আমীর আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে মেহেরপুর জেলা জামায়াতের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেন।

দলীয় সূত্রে জানা গেছে, গত ২১ নভেম্বর ২০২৬ তারিখে রুকনদের ভোটে মেহেরপুর সদর ও মুজিবনগর উপজেলা, গাংনী উপজেলা এবং মেহেরপুর ও গাংনী পৌর শাখার আমির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সংশ্লিষ্ট শাখার রুকনদের ভোটে আগামী দুই বছরের জন্য নতুন নেতৃত্ব নির্বাচিত হন।

নবনির্বাচিত আমীররা হলেন—মেহেরপুর সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, মুজিবনগর উপজেলা জামায়াতের আমীর মোঃ খাইরুল বাশার, মেহেরপুর পৌর জামায়াতের আমীর মোঃ সোহেল রানা ডলার, গাংনী উপজেলা জামায়াতের আমীর মোঃ আহসানুল হক এবং গাংনী পৌর জামায়াতের আমীর মোঃ আব্দুল লতিফ।

আজ বিকেল ৪টায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত শপথ অনুষ্ঠানে নবনির্বাচিত আমীরদের শপথবাক্য পাঠ করান মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ তাজউদ্দীন খান।

শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হোসাইন, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা খান জাহান আলী ,সহকারী সেক্রেটারি মাওলানা সোহেল রানা।

এছাড়াও অনুষ্ঠানে জেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং উপজেলা ও পৌর শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

শপথ গ্রহণের মধ্য দিয়ে নবনির্বাচিত আমীররা আনুষ্ঠানিকভাবে নিজ নিজ সাংগঠনিক শাখার দায়িত্ব গ্রহণ করেন। আগামী ২০২৭-২৮ সেশনে সংশ্লিষ্ট উপজেলা ও পৌর শাখার সাংগঠনিক কার্যক্রম পরিচালনায় তারা নেতৃত্ব দেবেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন