Home » মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় বাস উল্টে শিশুসহ আহত-১২

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় বাস উল্টে শিশুসহ আহত-১২

কর্তৃক Md. Sohel Rana
887 ভিউস

মেহেরপুরের গাংনীতে সড়ক দূর্ঘটনায় বাস উল্টে শিশুসহ আহত-১২

মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরের গাংনীতে পিকনিকের বাস উল্টে শিশুসহ অন্তত ১২ জন আহত হয়েছে।
রোববার (৫ জানুয়ারি-২৩) সকাল ১০টার দিকে মেহেরপুর- কুষ্টিয়া সড়কের তেরাইল-জোড়পুকুরিয়া কলেজের বিপরীত পাশে বাসের নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা সকলে মেহেরপুর সদর উপজেলার রাজনগর ও বর্শিবাড়িয়া গ্রামের বাসিন্দা। গাংনীর বামন্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর ষ্টেশন ইনচার্জ ইছাহক আলী বিশ্বাস এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, মেহেরপুর সদরের রাজনগর গ্রাম থেকে পারিবারিকভাবে হাসান পরিবহন নামের একটি বাস রিজার্ভ করে প্রায় ৪০ জন নাটোরের লালপুরে পিকনিকে যাচ্ছিলেন। বাসটির রেজিস্ট্রেশন নাম্বার জ- ০৪- ০০১৬। পথিমধ্যে তেড়াইল- জোড়পুকুরিয়া কলেজ এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন