
মেহেরপুর জেলা সংবাদদাতা
২৪/০৮/২৬
সার্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন-২’ শীর্ষক প্রকল্পের আওতায় মেহেরপুর-মুজিবনগর ১ আসনের ১০টি মসজিদের উন্নয়নে কাজের জন্য মোট ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রতিটি মসজিদের জন্য ৩ লাখ টাকা করে এ বরাদ্দ প্রদান করা হয়। সোমবার সকাল সাড়ে ১০ টার সময় সদর উপজেলা মাননীয় সংসদ সদস্য নিজস্ব কার্যালয় এই অনুদান প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য মাওলানা.তাজউদ্দীন খান।
সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার সেক্রেটারি মো. ইকবাল হুসাইন, জেলা যুব বিভাগের সেক্রেটারি মো. জাব্বারুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা শাখার আমীর মাওলানা সোহেল রানা, সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষ বরাদ্দের অর্থের কাগজপত্র সহ আনুষ্ঠানিকভাবে সংশ্লিষ্ট মসজিদগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।

