Home » মেহেরপুর শহরে কুপিয়ে এক তরুনীর হাত বিচ্ছিন্ন ঘটনায় হামলাকারী যুবক সায়ন আটক

মেহেরপুর শহরে কুপিয়ে এক তরুনীর হাত বিচ্ছিন্ন ঘটনায় হামলাকারী যুবক সায়ন আটক

কর্তৃক Md. Sohel Rana
65 ভিউস

মেহেরপুর শহরে কুপিয়ে এক তরুনীর হাত বিচ্ছিন্ন ঘটনায় হামলাকারী যুবক সায়ন আটক

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় একই পরিবারের তিনজনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে সায়ন (৩০) নামে এক যুবক সন্ত্রাস। এ হামলায় স্মৃতি আক্তার (২২) নামের তরুনীর ডান হাতের কব্জি পর্যন্ত কুপিয়ে শরীর থেকে বিচ্ছিন্ন করেছেন হামলাকারী যুবক সন্ত্রাস সায়ন। হামলায় গুরুতর আহত হয়েছে স্মৃতির বাবা হোটেল বাজারে ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিম (৫০) ও মা রেবেকা সুলতানা (৪২)।

হামলাকারী সন্ত্রাস সায়ন

বুধবার (২৬আগস্ট) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে হোটেল বাজার লর্ড মার্কেট এলাকায় রিপন টাওয়ারের নিকটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সায়ন মেহেরপুর শহরের মল্লিকপাড়ার হোটেল ব্যবসায়ী আবু তালেবের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে হঠাৎ ইলেকট্রনিক ব্যবসায়ী সেলিমের বাসা থেকে চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পান আশপাশের লোকজন। পরে তারা ঘটনাস্থলে ছুটে গেলে হামলাকারী যুবক সন্ত্রাস সায়ন নামে ওই পরিবারের তিন সদস্যকে এলো পাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। হামলায় স্মৃতি আক্তারের ডান হাত কব্জি পর্যন্ত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় তার বাবা সেলিম ও মা রেবেকা সুলতানাও গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তিনজনকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সায়নকে আটক করেছে মেহেরপুর সদর থানা পুলিশের একটিদল।

এদিকে, একই পরিবারের তিনজনের ওপর এমন নৃশংস হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হামলার কারণ, ঘটনার পেছনের বিরোধ এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এসব বিষয় খতিয়ে দেখছে পুলিশ। মেহেরপুর সদর থানার ওসি হুমায়ুন কবির জানান, ঘটনায় অভিযুক্ত সায়নকে আটক করা হয়েছে। কি কারণে হামলা করা হয়েছে তা তদন্ত চলছে।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন