
মেহেরপুর জেলা সংবাদদাতা
২৫/০৮/২৬
মেহেরপুর রুকন সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকাল ৪ ঘটিকার সময় মেহেরপুর ডিআইটি মিলনায়তন প্রাঙ্গনে এই রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার আমীর ও মেহেরপুর-১ আসনের মাননীয় সদস্য মোঃ তাজউদ্দীন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মাহবুব উল আলম ,মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারী মোঃ ইকবাল হুসাইন , জেলা রাজনৈতিক সেক্রেটারী মাও. কাজী রুহুল আমিন ,জেলা বায়তুলমাল সম্পাদক মোঃ জারজিস হুসাইন , জেলা শ্রমিক কল্যাণ ফেডারেণ এর জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল
৬। জেলা পেশাজীবি বিভাগের সভাপতি আল আমিন ইসলাম বকুল, জেলা তারবিয়াত বিভাগের সেক্রেটারী মাওলানা রফিকুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী ,মেহেরপুর পৌর জামায়াতের আমীর মোঃ সোহেল রানা ডলার সহ উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ ও রুকনবৃন্দ।
প্রধান অতিথি বলেন প্রত্যেকটা দায়িত্বশীল নেতাদের সংগঠনের আনুগত্য দায়িত্ব গুলো যথাযথ পালন করার আহ্বান জানান। যে সমাজে বসবাস করেন সেই সমাজের সকল দায়িত্বশীলদের সাধারণ মানুষের দুঃসময় এবং সুসময়ে তাদের পাশে থাকার আহ্বান জানান। বেশি বেশি করে সামাজিক কাজ করার নির্দেশনা প্রদান করেন ।

