Home » মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠিত

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী সদস্য (রুকন) শিক্ষাশিবির অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
41 ভিউস

মেহেরপুর জেলা সংবাদদাতা
২৩/০৫/২৬

মেহেরপুর জেলা জামায়াতের উদ্যোগে
দিনব্যাপী রুকন (সদস্য) শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০ টার সময় মেহেরপুর পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপী শিক্ষাশিবিরে সভাপতিত্ব করেন মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দিন খান(এমপি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর- কুষ্টিয়া অঞ্চল পরিচালক জনাব মোঃ মোবারক হোসাইন , প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব ডঃ আহসান হাবিব ইমরোজ লেখক গবেষক প্যারেন্টিং ও কনসালটেন্ট।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য
ডঃ মাওলানা সামিউল উল ফারুকী , বিশেষ মেহমান অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন অঞ্চল টিম সদস্য ও জেলা আমির কুষ্টিয়া, চুয়াডাঙ্গা ২ আসনের মাননীয় সংসদ সদস্য ও চুয়াডাঙ্গা জেলা আমীর জনাব মোঃ এডভোকেট রুহুল আমীন । ডক্টর , মেহেরপুর-২ ( গাংনী ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদের সদস্য নাজমুল হুদা এমপি), জেলা জামায়াতের নায়েবে আমিীর মাওলানা মহাবুবু উল আলম, মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, মুজিবনগর উপজেলা আমীর মাওলানা খান জাহান আলী , সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, গাংনী উপজেলা সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, মুজিবনগর উপজেলা সেক্রেটারি মোহাম্মদ খাইরুল বাশার, সহ অন্যান্য জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা সেক্রেটারি জনাব ইকবাল হুসাইন। প্রধান অতিথির বক্তব্যই তিনি বলেন আমরা কি দেখলাম নির্বাচনের পরে একটি দল ক্ষমতায় বসলো সংসদ শুরু হল। তারপরেই লক্ষ্য করলাম বিগত স্বৈরাচার সরকারের ১৫ বছরের যেভাবে দেশ চালিয়েছে বর্তমান সরকার সেই সরকারের মতনি এই সরকার শুরু করেছে। টেন্ডারবাজ বললে ওনাদের গায়ে লাগে, চাঁদাবাজ বললে ওনাদের গায়ে লাগে, বিগত সরকার যে কাজটা করতো বর্তমান সরকার সেই কাজই করছে।
প্রধান অতিথি রামেছার সম্বন্ধে বলেন রামেছার বিষয়টি সারা দেশের মানুষকে কাঁদিয়ে দিয়েছে। বাংলাদেশের এমন কোন মা, বাবা নেই সেই মেয়েটার জন্য চোখের পানি ফেলে নাই। জামায়াতে ইসলামী দায়িত্বশীল সাংগঠন হিসাবে তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশ করেছেন।বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সাধারণ মানুষ ডাকে শিলং মন্ত্রী আমরা বলি শরবত মন্ত্রী।শরবত মন্ত্রী তিনি জামাত উদ্দেশ্যে বললেন জামাতে ইসলামী যে বিচার চাচ্ছে সে বিচার হচ্ছে মধ্যযুগীয় বিচার। আমরা ধিকখার জানাই।এই কথা বলার জন্য আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। এই কালচার বন্ধ করতে হবে। দোষীদের বিচার করতে হবে। তাহলে এই ধরনের অপরাধ করতে সাহস পাবে না।
আমরা আরেকটা বিষয় নিয়ে অধিকার জানাই গতকাল ঝিনাইদহ জুম্মার নামাজ শেষে এনসিপির নেতা নাসির উদ্দিন পাটোয়ারীর ওপর হামলার ঘটনা ঘটেছে, আমরা তীব্র নিন্দা জ্ঞাপন করছি,। এ ঘটনায় দোষীদের বিচারকার্য সম্পন্ন করতে হবে।
তিনি আরো বলেন আমাদেরকে আপনারা গুপ্ত বলেন ১৭ বছর কই ছিলেন বাংলাদেশের মানুষ জানে না। আপনি কোথায় ছিলেন ২৪ এর গণভোথানো না ঘটলে , বাংলাদেশে আসতে পারতেন না, আপনি প্রধানমন্ত্রী হতে পারতেন না, তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জাবিন মঞ্জুর করত না এবং আপনারাও আম্মা বেগম খালেদা জিয়ার জানাজাতে ও অংশগ্রহণ করতে দিত না ওই স্বৈরাচার সরকার।
বিধায় আপনাকে মনে রাখতে হবে বাংলার মানুষ জীবন দিতে পারে কিন্তু অন্যায় অত্যাচার মেনে নিতে পারে না।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন