Home » মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
46 ভিউস

নিজস্ব সংবাদদাতা
২৩/০৮/২৬

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৈকাল সাড়ে ৪ টার সময় কর্মী সম্মেলনের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বুড়িপোতা ইউনিয়ন জামায়াতের আমীর আবু জাফর সোহেল।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজউদ্দীন খান (এমপি),
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাও. কাজী রুহুল আমিন
মেহেরপুর শ্রমিক কল্যাণ ফেডারেশন, জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল,
মেহেরপুর সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা।

প্রধান অতিথি বক্তব্যে বলেন মেহেরপুর জেলা কৃষি নির্ভর জেলা এই জেলায় চার ফসলি জমি ।এই কারণে সার , কীটনাশক, ডিজেল এবং অন্যান্য কৃষি যন্ত্রপাতির সুলভ মূল্যে সরকারকে সরবরাহ করতে হবে। নইলে কৃষকরা খুবই দুরবস্থার মধ্যে দিনপাত করবে। মেহেরপুর জেলা জামায়াতের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন প্রত্যেকটা কৃষকের সঙ্গে এবং সাধারণ মানুষের সাথে সামাজিক কাজে অংশ গ্রহণ করতে হবে যেন তারা বুঝতে পারে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের সঙ্গে আছে।

তিনি আরো বলেন সরকারি দলের নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি দখলদারিত্ব এবং সাধারণ মানুষকে ভয়, ভীতি দেখিয় যাচ্ছে বিভিন্ন জায়গায় দখলদারিত্ব চালিয়ে যাচ্ছে । এতে যদি সরকার এই সব নেতা কর্মীদের লাগাম টেনে না ধরে আগামীতে সাধারণ মানুষ তার প্রতিরোধ গড়ে তুলবে।

তিনি বলেন
তবে জামায়াতে ইসলামীর কোন নেতাকর্মীর নামে এই ধরনের অভিযোগ পাওয়া যায় তাৎক্ষণিকভাবে দল থেকে তাকে সাংগঠনিক ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে এটা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন