
মেহেরপুর সংবাদদাতা
২৬ মার্চ ২০২৬
মেহেরপুর, মুজিবনগর, গাংনী উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মেহেরপুর জেলার বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে মেহেরপুর কলেজ মোড়ে অবস্থিত শহীদ স্মৃতিবেদীতে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিবসটির সূচনা হয়।
মেহেরপুর-১ আসনের সংসদ সদস্য মাওলানা তাজ উদ্দিন খান, জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শামসুল আলম সোনা জেলা প্রশাসনের পক্ষে সর্বপ্রথম শহীদ বেদীতে পুষ্পমাল্য অর্পণ করেন।
পর্যায়ক্রমে মেহেরপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রধান রুহুল কুদ্দুস টিটু, স্বাস্থ্য বিভাগের পক্ষে সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা পরিষদের প্রশাসক জাবেদ মাসুদ মিল্টন, পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল, গণপূর্ত বিভাগের এস এম রফিকুল হাসান, মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. নজরুল কবির এবং র্যাবের পক্ষে আব্দুল্লাহ আল মামুন।
এরপর সদর উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিস, মেহেরপুর বিএডিসি অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সঞ্জীব মৃধা, সড়ক ও জনপদ বিভাগের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান, সমবায় অফিসের কর্মকর্তা এনামুল হক, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুল বাশার, মেহেরপুর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ মুহা. আব্দুল্লাহ আল আমিন, মেহেরপুর পৌর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফয়েজ উদ্দিনসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করেন ও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার জামিনুর রহমান খান, আতিকুল হক, মেহেদী হাসানসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা।
পরে মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় জেলা প্রশাসক ড. সৈয়দ এনামুল কবির, পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায়, সিভিল সার্জন ডা. আবু সাঈদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম জাকারিয়া এবং পৌরসভার প্রশাসক পার্থ প্রতিম শীল পৃথকভাবে শ্রদ্ধা জানান। সেখানেও শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা জামায়াতের জেলা নায়েবে আমীর মাওলানা মহাবুব উল আলম, সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন,সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা,শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি আব্দুর রউফ মুকুল, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম।
দিবসটি উপলক্ষে মেহেরপুর জেলায় মুজিবনগর ও গাংনী উপজেলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে শহীদদের অবদানকে স্মরণ করা হয়।

