
মেহেরপুর জেলা সংবাদদাতা
১৫/০৩/২৬
সার নীতিমালা ২০২৫ এর দ্রুত বাস্তবায়নের মাধ্যমে প্রত্যেক সার ডিলারকে সকল সরবরাহের মাধ্যমে কৃষকদের ন্যায্য মূল্য সময় মত সার সরবরহের দাবিতে মানববন্ধন করা হয়েছে। গতকাল রবিবার সকালের দিকে মেহেরপুর জেলা প্রশাসনের কার্যালয় চত্বরে মেহেরপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মেহেরপুর জেলা বিএডিসি বীজ ও সার ডিলার অ্যাসোসিয়েশনের সভাপতি সাইদুল হাসান খান কেনেডির নেতৃত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে সাধারণ সম্পাদক মোল্লা তামিম হোসেন, সদর উপজেলা সভাপতি ফখরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন রতন, গাংনী উপজেলা সভাপতি আব্দুল্লাহ ফারুক, সম্পাদক শওকত আলী, তৌহিদ মোর্শেদ অতুল, জালাল উদ্দিন, দেলোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী, খাদ্যমন্ত্রী, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

