Home » মেহেরপুরের জেলায় বিভিন্ন স্থানে প্রায় ৯ হাজার লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন,

মেহেরপুরের জেলায় বিভিন্ন স্থানে প্রায় ৯ হাজার লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন,

কর্তৃক m4BfLuMO2yLhlamiz
54 ভিউস

মেহেরপুর জেলা সাংবাদদাতা
০৩-০৪-২৬
মেহেরপুরের জেলায় বিভিন্ন স্থানে প্রায় ৯ হাজার লিটার ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন, আসামিরা ধরাছোঁয়ার বাইরে।
মেহেরপুরে অবৈধভাবে তেল নামানোর সময় লরি বোঝায় সাড়ে ৪ হাজার লিটার জ্বালানী তেল ডিজেল জব্দ করে থানা হেফাজতে নিয়েছে পুলিশ । আজ শুক্রবার রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার সাহেবনগর বাজার থেকে লরি বোঝায় তেল জব্দ করা হয়।
পুলিশ জানায়, ঝিনাইদহ ঢ ৪১-০০৪৩ লরিটি খুলনা ডিপো থেকে ডিজেল নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার গোয়াল গ্রামে যাওয়ার কথা ছিল। অথচ শুক্রবার মধ্যে রাতে অবৈধ ভাবে গাংনী উপজেলার সাহেবনগর বাজারের রিপন নামের এক সার ও কীটনাশক ব্যবসায়ীর দোকানে লরি থেকে তেল নামানো হচ্ছে এমন খবর ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় তেলের বৈধ কাগজপত্র দেখাতে না পারায় রাতেই তেল বোঝায় লরিটি জব্দ করে থানা হেফাজতে নেওয়া হয়ে। পরবর্তীতে কাগজপত্র যাচাই শেষে আইনানুগ ব্যবস্থা গহন করা হবে বলে জানান গাংনী থানা পুলিশ। এদিকে কয়েকদিন ধরে মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকায় সাড়ে ৫ হাজার লিটার ডিজেল তেল ও ফতেপুর সাড়ে ৬০০ লিটার বিপুল সংখ্যক জ্বালানি ডিজেল তেল জব্দ করেছে প্রশাসন। এখনো পর্যন্ত অবৈধ মোজতকারীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোন ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন। মেহেরপুর সাধারণ মানুষ ও কৃষকরা এ ব্যাপারে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

মেহেরপুর কাথুলী রোড walton শোরুমে, ওয়ালটনের সকল পণ্য সুলভ মূল্যে বিক্রয় করা হয়। ওয়ালটন ফ্রিজ, ফ্যান, রাইস কুকার, প্রেসার কুকার, সহ অনেক পণ্য পাওয়া যাচ্ছে। যোগাযোগের ঠিকানা, মেহেরপুর কাথুলি রোড, মোবাইল নাম্বার ০১৪০৩২৫৭৭৭০- ০১৩০৫৪২৪৬২০

০ মন্তব্য
0

রিলেটেড পোস্ট

মতামত দিন