মেহেরপুর সংবাদদাতা
(৯-৯-২৬)
রাশিয়ায় গ্যাস প্ল্যান্ট বিস্ফোরণের ঘটনায় নিহত আলাল হোসেন রাজুর মরদেহ টানা ১৫ দিন পর নিজ বাড়িতে পৌঁছেছে ৷ আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার সময় ঢাকা শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আলাল হোসেন রাজুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, নিহত আলাল হোসেন রাজু মেহেরপুর জেলার গাংনী উপজেলার হোগলবাড়িয়া গ্রামের খাইরুল ইসলাম খেড়ু মন্ডলের ছোট ছেলে। প্রায় ১৪ মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান তিনি ৷ সেখানে গ্যাস প্লান্টে কর্মরত থাকা অবস্থায় গত ২৫শে আগস্ট গ্যাস প্লান্ট বিস্ফোরণ ঘটে৷ এতে আলাল সহ মারা যায় অনেকে ৷ তিনদিন পর ঘটনস্থল থেকে উদ্ধার হয় আলাল হোসেন রাজুর মরদেহ৷ দুই দেশের আইনি প্রক্রিয়া শেষে ১৫ দিন পর আজ মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে তার মরদেহ পৌঁছেছে নিজ বাড়িতে৷ রাজুকে শেষবারের মতো দেখতে ভিড় করেন আত্মীয়-স্বজনসহ প্রতিবেশীরা৷ বিকেল পাঁচটায় জানাজা শেষ দাফন সম্পন্ন করা হয়েছে ৷ এই ঘটনায় পুরো এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।