মেহেরপুর সংবাদদাতা
১০/০৩/২৬
মেহেরপুর সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ২ দিন ব্যাপী কর্মী শিক্ষার শিবির শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা সোহেল রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল মতিন টিম সদস্য যশোর কুষ্টিয়া অঞ্চল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এম বি বাকের জেলা আমীর মাগুরা।
উদ্বোধনী বক্তব্য রাখেন সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, অনুষ্ঠান পরিচালনা করেন শ্যামপুর ইউনিয়নের জামায়াতের সেক্রেটারি মকলেছুর রহমান । ২ দিন ব্যাপী শিক্ষা শিবিরে প্রায় ২৫০ জন জামায়াতের কর্মীকে ইসলামী দ্বীনি শিক্ষা,কোরআন / হাদিসের বয়ান এবং সাংগঠনিক ও শৃঙ্খলা বিভাগের প্রশিক্ষণ দেয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা প্রত্যেকটা মানুষের কাছে ইসলামিক দাওয়াত পৌঁছানো কাজ করবে বলে জানান জামায়াতের নেতাকর্মীরা।