নিজস্ব সংবাদদাতা
০৩/০৮/২৬
মেহেরপুর শ্যামপুর ইউনিয়নে জামায়াতের উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ও ক্লাবে ফুটবল বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মাদককে না বলুন খেলাধুলায় মনোযোগ দিন । ফুটবল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ আজমাইন হোসেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামপুর ইউনিয়নের জামায়েতের ৯ টি ওয়ার্ডের সভাপতি ও সেক্রেটারি সহ ৫ নম্বর ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যই তিনি বলেন মাদককে না বলুন এই স্লোগানকে সামনে রেখে শ্যামপুর ইউনিয়ন জামায়াতের অভিনব ব্যবহার করে মাদকদ্রব্য নেশায় থেকে যুবসমাজকে বিরত রাখায় জামায়াতের সফল উদ্যোগ ।