মেহেরপুর জেলা সংবাদদাতা
০৭/১১/২৬
মেহেরপুর জেলার জামায়াতের উদ্যোগ আজ ৭ই নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডিআইটি মিলনায়তন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা জামায়াতের আমীর ও মেহেরপুর-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোও তাজউদ্দীন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা বায়তুলমাল সম্পাদক মোঃ জারজিস হুসাইন, জেলা তারবিয়াত সেকেটারী মাও. রফিকুল ইসলাম, জেলা যুব বিভাগের সেক্রেটারি ও আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার জাব্বারুল ইসলাম, বাড়াদী ইউনিয়ন আমীর ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আসাদুজ্জামান সহ জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।