মেহেরপুর সংবাদদাতা
৩১/০৭২৬
মেহেরপুরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক মাননীয় সংসদ সদস্যদের অনুকূলে বরাদ্দকৃত ক্রীড়া সামগ্রী বিতরন অনুষ্ঠান হয়েছে। উক্ত অনুষ্ঠানে ১০০ টি ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠানে ফুটবল ও অন্যান্য ক্রিড়া সামগ্রী বিতরণ করা হয়। গতকাল শুক্রবার জামায়াতের নিজস্ব কার্যালয়ের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা তাজউদ্দীন খান এমপি ( ৭৩ মেহেরপুর-১আসন),
বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন মোঃ ইকবাল হুসাইন জেলা সেক্রেটারি , বাংলাদেশ জামায়াতে ইসলামী মেহেরপুর , মাওলানা সোহেল রানা উপজেলা আমীর বাংলাদেশ জামায়াতে মেহেরপুর, মাওলানা নজরুল ইসলাম মেহেরপুর সদর জামায়াতের সেক্রেটারি, মমিনপুর বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক
মাস্টার জাব্বারুল ইসলাম, মেহেরপুর জমায়েতের অফিস সম্পাদক সাবেক মেম্বার আব্দুল জব্বার সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ও ক্লাব স্বেচ্ছাসেবক সংগঠনসমূহ খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি বলেন জামায়াতের মূল লক্ষ্য যুবসমাজকে মাদকমুক্ত এবং জুয়ামুক্ত মাধ্যমে সমাজকে এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করতে চাই। খেলাধুলা মাধ্যমে ইনসাফ ভিত্তিক দেশ এবং সমাজ গঠনের সর্বত্র চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ জামায়েত ইসলামী।