মেহেরপুর জেলা সংবাদদাতা
২ ০/১১/২৬
মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে ৪ জনকে পুশইন করার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে এলাকাবাসীর ও বিজিবির তৎপরতা ও প্রতিরোধের মুখে ওই ৪ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর অধীনস্থ রংমহল বিওপির দায়িত্বপূর্ণ ১৩৭ পিলারের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৪ জন অজ্ঞাত পরিচয় পুরুষকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবির তৎপরতা ও দৃঢ় অবস্থানের মুখে বিএসএফের পুশইন প্রচেষ্টা ব্যর্থ হয়। শুক্রবার সকালে বিএসএফের ১১ ব্যাটালিয়নের দীঘল কান্দি ক্যাম্পের সদস্যরা ওই চারজনকে ভারতের কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ১৪৭ অধীনে গাংনী রংমহল ক্যাম্পের সুবেদার জাহিদ হোসেন জানান সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে ।