গাংনী সংবাদদাতা
২০/১১/২৬
মেহেরপুরের গাংনী পৌর শাখার অগ্রসরকর্মীদের নিয়ে শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। আজ ২০ অক্টোবর শুক্রবার গাংনী উপজেলা জামায়াতের নিজস্ব হল রুমে দিনব্যাপী অগ্রসর কর্মীদের শিক্ষা শিবিরের অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাংনী পৌর আমীর আহসানুল হক।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর মুজিবনগর ১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমীর মাওলানা তাহাজ উদ্দিন খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর ২ গাংনী সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতের সূরা ও কর্ম পরিষদের সদস্য জনাব নাজমুল হুদা।
বক্তব্য রাখেন মেহেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, গাংনী উপজেলার জামায়াতের আমীর ডাক্তার রবিউল ইসলাম, গাংনী উপজেলা সেক্রেটারি মাওলানা মাওলানা জাহাঙ্গীর আলম, সহ জামায়াতের অন্যান্য নেতাকর্মীরা আলোচনায় অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি বলেন জমায়েতের প্রতিটা নেতাকর্মী ধৈর্য, সহনশীলতা , ও ভদ্রতা এবং এক আল্লাহর অতি আনুগত্য এবং দ্বীনের প্রতি আস্থা, মনোবল রাখাই জামায়াতের নেতাকর্মীদের অন্যতম একটা অংশ।
তিনি বলেন স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেছে কিন্তু তার দোসরদের এই দেশে রেখে গেছে। আপনাদের সজাগ থাকতে হবে কোনভাবেই জেনো এই স্বৈরাচার শেখ হাসিনার নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ, এবং ছাত্রলীগ এই এলাকায় কোনরকম ধনসাত্মক কার্যক্রম করতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীকে পাশে থেকে সহযোগিতা করতে হবে।