মেহেরপুর জেলা সংবাদদাতা
২৬/০৬/২৬
মেহেরপুর জেলা গাংনী উপজেলার ধলা ও সহড়াতলা সীমান্ত দিয়ে ৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার ভোরে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের
প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত তাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় ভারতের সীমান্তরক্ষী বাহিনী( বিএসএফ)।বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিপি সাংবাদিকদের জানিয়েছেন বার বার, ভারতের পক্ষ থেকে এই ধরনের উস্কানি মূলক পুশ-ইনের চেষ্টা করেছে ভারত। তবে এ ব্যাপারে বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) এবং সরকার ও সীমান্ত এলাকার জনসাধারণ নিয়ে শক্ত প্রতিরোধ করছে বিজিবি।