
বাগেরহাট মোংলায় মোমেনশাহী দর্পণ'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক; এম. সোহেল রানা: খুলনা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা বাগেরহাট মোংলায় মোমেনশাহী দর্পণ'র মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১মার্চ-২০২৬) বেলা ৩.০০ঘটিকায় মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ে "মোমেনশাহী দর্পণ" সাহিত্য পত্রিকার ১৪তম বর্ষের ১ম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়। বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ মাসুদুর রহমান-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডক্টর এ কে এম আনিসুর রহমান, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) যুগ্মসচিব, মোংলা বন্দর কর্তৃপক্ষ,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই)'র ইন্সট্রাকটর রাহুল রায়। পত্রিকার প্রকাশক সম্পাদক ও স্বত্বাধিকারী মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ জুবায়েদ হোসেনের তত্বাবধানে অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকামন্ডলী ও অন্যান্য সহকর্মীবৃন্দ।