
- খুলনা সাহিত্য একাডেমির ঈদ পুনর্মিলনী
- সাহিত্য আসর
- মোমেনশাহী দর্পণের গুণীজন সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক: খুলনা সাহিত্য একাডেমির ঈদ পুনর্মিলনী সাহিত্য আসর ও মোমেনশাহী দর্পণের গুণীজন সংবর্ধনা-২০২৬অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫জুন-২০২৬) সন্ধ্যা ৬টায় খালিশপুরে খুলনা সাহিত্য একাডেমির ঈদ পুনর্মিলনী, সাহিত্য আসর এবং মোমেনশাহী দর্শনের গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়
মোমেনশাহী দর্পণের সম্পাদক ও প্রকাশক মোঃ জুবায়েদ হোসেনের অনবদ্য উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, খুলনা সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি শেখ আজিজুল ইসলাম টিপু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট নাগরিক নেতা কবি দেলোয়ার হোসেন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, সংগঠক খান আখতার হোসেন।
[caption id="attachment_7706" align="alignright" width="300"]
মোমেনশাহী দর্পণ এর মোড়ক উন্মোচন[/caption]
অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন আধুনিক কবি কে,এম সেলিম ও আবৃত্তিকার মল্লিক জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, নাসির পাটোয়ারী, কথা সাহিত্যিক মুনীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা কবি মোহার দেওয়ানা ও পুলিশ অফিসার কবি সাত্তার শাহারী। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি ছিলেন, শায়খ অধ্যক্ষ মাওলানা এহসানুল হক, নজরুল গবেষক সৈয়দ আলী হাকিম ও কবি ফরহাদ কাদির। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কবি মেহবুব মল্লিক, আব্দুল করিম, ইসমাইল হোসেন, রফিকুল হাসান, আরিফ অপু ও শামীম হোসেন। অনুষ্ঠানের শেষে মোমেনশাহী দর্পণ সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন করা হয়।